ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্থগিত রাখা বাগেরহাটের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট জেলা প্রতিনিধি

(১০ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের স্থগিত থাকা ২ আসনে  প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন পাওয়া ওই ২ নেতা তাদের ব্যক্তিগত  ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।


ফেসবুক পোস্টে ড. শেখ ফরিদুল ইসলাম লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নীতি-নির্ধারণী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দলের ভেতরের সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা করছি।

ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

অপরদিকে ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘সম্প্রীতি বাগেরহাট’-এর চারটি আসন রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বাগেরহাটের মানুষের পক্ষে একজন আইনজীবী হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেে।

বাকি থাকা বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়নের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি । তবে গুঞ্জন হচ্ছে , বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে মনোনয়ন পেতে পারেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম