ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের যুগসন্ধিক্ষণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী: কয়েস লোদী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৪১ অপরাহ্ন

banglahour

সিলেট-১ মহানগর ও সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও একটি স্মরণীয় প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হবে।

গতকাল রাতে তোপখানাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা ও ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য জনসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২৪ তারিখ থেকেই ঢাকা শহর সারারাত মানুষের শহরে রূপ নেবে। দেশ-বিদেশ থেকে মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকায় সমবেত হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণ। তার আগমনকে কেন্দ্র করে দেশজুড়ে গণমানুষের জোয়ার নামবে এবং অন্তত এক কোটি মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এটি শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই ঐতিহাসিক ক্ষণকে সফল করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে সিলেটবাসী সম্পূর্ণ প্রস্তুত। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোনো আনুষ্ঠানিক আহ্বান না থাকলেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বলে তিনি মন্তব্য করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন মিছবাহ, মাহবুব কাদির শাহী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আমির হোসেন, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শুয়েব, মুঞ্জুরুল হাসান মঞ্জু, নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, জাকির মজুমদারসহ মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও নগরীর ছয়টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম