সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন সাংবাদিক আনিস রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, “মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁদের ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে অমলিন থাকে।” একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, মরহুমা রাশিদা বেগম শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
