ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিন প্রার্থী

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার সংসদীয় দুটি আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান মনোনয়নপত্রগুলো প্রার্থীদের হাতে তুলে দেন।
এসময় চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহুরুল ইসলাম  ও চুয়াডাঙ্গা- ১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং  আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন মনোনয়পত্র সংগ্রহ করেন।
এসময় ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের সদস্য মুফতি আব্দুস সালাম, সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসান, সদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাকসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় এবি পার্টির যুগ্ম-আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ক্লে, যুব সমন্বয়ক সোহেল, সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহবায়ক আরশেদ আলী ও যুব সমন্বয়ক (২) ইনছান আলী উপস্থিত ছিলেন।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯