ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজনীতি | নড়াইল প্রতিনিধি

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:০৩ অপরাহ্ন

banglahour

নড়াইল-২ আসনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা–নড়াইল–যশোর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে প্রতিবাদ জানায়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা নড়াইল-২ আসনে আলহাজ্ব মো. মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মন্নু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।

এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে গত তিন দিন ধরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। তবে পরবর্তীতে গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে এনপিপির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯