কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড.জালালা উদ্দিন নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী এড.জালালা উদ্দিন ধন্যবাদ জানান।এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন।
বিএনপির মনোনয়ন প্রাপ্ত এড. জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনসহ নেতাকর্মীরা এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
জামায়েত ইসলামের মনোনয়ন পত্র দাখিল করেছেন শফিকুল ইসলাম মোড়ল। এ ছাড়াও আরো সাতজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন জাতীয় পাটির মোঃ আফজল হোসেন ভূইয়া,ইসলমাী আন্দোলনের মোঃ আবুল বাশার রেজওয়ান,বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বিএনএফ)বিল্লাল হোসেন,গণ অধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিশের মোঃ শাহরিয়ার জামান,স্বতন্ত্র মোঃ আনিসুজ্জামান খোকন ও স্বতন্ত্র নুর উদ্দিন আহমেদ।
বর্তমানে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৯৭৪, নারী ২ লাখ ৪৫ হাজার ৮২৫, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।
বিএনপির মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, জনগণ আজ পরিবর্তন চায়। এ আসন বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। জনগণের ভোটে ধানের শীষের জয় হবেই, ইনশাআল্লাহ। ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
জামায়াতে প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল জানান, আমরা জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য জনগণ এবার দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
