ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সালমান হক, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান (বিএনপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মোল্লা ফারুক এহসান এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু (বিএনপি), রুহুল আমিন (জামায়াত), হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করা হয়েছে এবং তাদের সমর্থক ও অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা একটি মডেল নির্বাচন করতে চাই। দেশের জন্য, জাতির জন্য এবং বিশ্বের কাছে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই। সরকারি দায়িত্বে নিয়োজিত সবাইকে নিরপেক্ষ ও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা পেলে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯