ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ স্বাস্থ্যকর্মীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্বাস্থ্য | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৩ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২৯ অপরাহ্ন

banglahour

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২০ জন স্বাস্থ্যকর্মীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী এসব কর্মীর মধ্যে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এমটিইপিআইবও ও স্বাস্থ্য সহকারীরা।

অনুষ্ঠানে জানানো হয়, তালিকাভুক্ত ২০ জনের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করায় তারা বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রয়াত দুই সহকর্মীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাস্থ্যকর্মী তারিকুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: সিদ্দিক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এ এস এম তানভীর।

বিদায়ী স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের দায়িত্বশীলতা ও জনগণের স্বাস্থ্যসেবায় অবদানের কথা স্মরণ করে অতিথিরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাদের অবসরজীবন শান্তি ও সুস্থতায় কাটবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯