ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফয়সল আহমদ চৌধুরীর শোক, আপোষহীন সংগ্রামী, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক কিংবদন্তি রাজনীতিবিদের চিরপ্রস্থান

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন

banglahour

জাতীয় রাজনীতির সম্মানিত অভিভাবক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

এক শোকবার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন,
“বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের আপোষহীন নেত্রী, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক, জাতীয় রাজনীতির সম্মানিত অভিভাবক হয়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের পতনের পর দেশ যখন গণতন্ত্রের পথে কণ্টকময় যাত্রা শুরু করেছে, ঠিক সেই সময়ে তাঁর চিরপ্রস্থান গণতন্ত্রকামী মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি ও বিরাট আঘাত।”

তিনি বলেন,
“রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে দূরদর্শী ভূমিকা বাংলাদেশের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে তাঁর একাধিক যুগান্তকারী পদক্ষেপ জাতিকে এগিয়ে নিয়েছে। সর্বোপরি তিনি রাষ্ট্র পরিচালনায় সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বাংলাদেশের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়।”

ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন,
“দেশকে কীভাবে ভালোবাসতে হয়, নিজের জীবনকে তুচ্ছ করে দেশ ও জাতিকে অগ্রাধিকার দিতে হয়—এই শিক্ষা তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’”

তিনি বলেন,
“আজ আমরা শোকের গভীরে দাঁড়িয়ে স্মরণ করছি এমন এক জীবনকে, যা কেবল রাজনৈতিক ছিল না—তা ছিল দায়িত্ব, ত্যাগ, সংগ্রাম ও দেশের প্রতি অবিচল ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি বেঁচে থাকবেন এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে, বিস্তীর্ণ মাঠের ধানের শীষে এবং বাংলার প্রতিটি স্পন্দনে।”

শেষে তিনি বলেন,
“মহান আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করুন। দেশনায়ক তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমগ্র জাতিকে এই শোক সইবার এবং ধৈর্য ধারণের শক্তি দান করুন—এই দোয়া করি আল্লাহ পাকের দরবারে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯