ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩৭ অপরাহ্ন

banglahour

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।


এদিকে বিএনপির আয়োজনে পৃথক পৃথকভাবে মোংলার সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯