ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের তিনটি আসনে সাবেক এমপি সারোয়ারসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৫২ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে আজ (শুক্রবার) দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। আজ ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। তিনটি আসনে ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে, তথ্য গোপন, ঋণ খেলাপী, সম্পদের বিবরণী না দেয়া, চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ (শুক্রবার) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর মধ‍্যে ময়মনসিংহ-১ ( হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। তবে যাচাই বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপী ও মামলার তথ্য গোপণ করায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেয়ায় বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল হয়। এছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল হয়।

ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য না দেয়া ও সম্পদের বিবরণী না দেয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আদেশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপীল করতে পারবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯