ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে যাচাই-বাছাইয়ে চার আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত-১

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৪৮ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে আজ চারটি আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে। যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ময়মনসিংহের (৪-সদর, ৫-মুক্তাগাছা, ৬-ফুলবাড়িয়া ও ৭-ত্রিশাল) চারটি আসনের ৩৪ প্রার্থী মনোনয়নপত্রের মধ্যে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষনা করা হয়েছে। 
আজ (শনিবার) জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৪, ৫, ৬ ও ৭ এই চারটি আসনে ১১ প্রার্থীর মনোনয়রপত্র বাতিল ও একজনের মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এরমধ্যে যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৪ সদর আসনে দাখিলকৃত ১০ প্রার্থীর মধ্যে দুই জন, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে দাখিলকৃত ৬ প্রার্থীর মধ্যে একজন, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে দাখিলকৃত ৯ প্রার্থীর মধ্যে দুইজনের বাতিল ও একজনের স্থগিত, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে দাখিলকৃত ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের বাতিল ঘোষনা করা হয়।  
ময়মনসিংহ-৪ (সদর) আসনে হলফনামায় সম্পদের বিবরণ না দেয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী ও আয়কর রিটার্নে সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য না দেয়ায় ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দলের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে মিল না থাকা ও আয়কর রিটার্নে আয়-ব্যয়ের তথ্য না থাকায় এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। 
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন পত্র দাখিল না করায় বিগ্রেডিয়ার (অব.) মো. সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নূরে আলম সিদ্দিকী ঋণ খেলাপী থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ রানার সম্পদ ও আয়কন রিটার্নে তথ্য বিভ্রাট এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগ থাকায় বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। 
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন হলফনামায় তথ্য গোপন ও মামলার বিষয়ে উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটার সঠিক না পাওয়া, হলফনামা অসম্পূর্ণ থাকা এবং দুটি মামলা তথ্য গোপন করায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। নিজের অঙ্গীকারনামা ও কর্মরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ না করায় খেলাফত মজলিসের প্রার্থী মো. নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ১ শতাংশ ভোটার সমর্থন সঠিক না পাওয়া, আয়কর রিটার্ন ও সম্পদের পরিমান উল্লেখ না করায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদিনের ১ শতাংশ ভোটার সমর্থন সঠিক না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আ. কুদ্দুস ২০০২ সালে তাঁর নামে থাকা একটি মামলার তথ্য হলফনামায় না দেয়ায় মনোনয়ন বাতিল করা হয়। 
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রæটি থাকায় তিনটি আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত-১ করা হয়েছে। তবে এ আদেশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯