বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হিজলা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উপজেলা সদরে যুবদলের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে হিজলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মীর আবদুল মাজেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির হোসেন বাঘা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার, নায়েব নাজমুল হক, গিয়াস দেওয়ান, হাওয়ানুর চৌধুরী, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট, যুবদল নেতা আব্দুর রশিদ দপ্তরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আলী আহমেদ আনসারী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
