ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ সরকার, সমান সুযোগ নিশ্চিত রয়েছে: শফিকুল আলম

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:৩১ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি ইতিবাচক উল্লেখ করে বলেন, প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচার শুরু হবে।

শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডের শিববাড়ী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, মাঠপর্যায়ে ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং সর্বত্রই নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কেউ কেউ বিচ্ছিন্নভাবে মন্তব্য করছেন, তবে বাস্তব পরিস্থিতিতে এমন কোনো দৃশ্যমান প্রমাণ নেই যা থেকে বলা যায় যে কাউকে বঞ্চিত করা হচ্ছে। ছোট দল হোক বা বড় দল, সবার জন্য একই নিয়ম ও সুযোগ কার্যকর রয়েছে বলে তিনি দাবি করেন।

ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর-আওলিয়ার দেশ। এই দেশে ইসলাম পীর-আওলিয়াদের হাত ধরেই বিস্তার লাভ করেছে। অথচ কিছু মানুষ নানা অজুহাতে মাজারে হামলা ও ভাঙচুর চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

এর আগে তিনি নগরীর বুড়াপীরের মাজার পরিদর্শন করেন। পরে গত বছরের জানুয়ারি মাসে হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) এর মাজারে বার্ষিক ওরস শরীফ ও সামা কাওয়ালী চলাকালে হামলা ও ভাঙচুরের শিকার হওয়া মাজার এলাকা ঘুরে দেখেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯