ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, কক্সবাজারে দুইজন আটক

শিক্ষা | কক্সবাজার প্রতিনিধি

(৩ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন

banglahour

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফজলুল হক এবং কুতুবদিয়া উপজেলার জেসমিন আক্তার।

৮ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল পরীক্ষা কেন্দ্রে পৃথক অভিযান চালানো হয়। সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রশ্নফাঁসে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি বিশেষ ডিভাইস এবং পুলিশের একটি ব্যাগ জব্দ করা হয়।

আটক ফজলুল হক পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা। অপরজন জেসমিন আক্তার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯