ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪১ অপরাহ্ন

banglahour

সিলেটের ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখা শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় দিনব্যাপী এই আয়োজন।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল রেজিস্ট্রেশন কার্যক্রম, র‍্যালি ও শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জি।

৬৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মো. জাকির আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির জিলার মতে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের আয়োজন বিদ্যালয়ের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম