ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সর্বজনপ্রিয় নেতাঃ ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ১০:১৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ।

শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ফয়সল আহমদ চৌধুরী বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। মা, মাটি ও মানুষের সঙ্গে ছিল তাঁর গভীর আত্মিক সম্পর্ক। দেশ ও জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। কর্মগুণে তিনি উপমহাদেশের একজন অবিসংবাদিত ও জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবক হারিয়েছে। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ ও চিন্তাধারা ধারণ করেই আমাদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।”

দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করে মোনাজাত করা হয়।

তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯