ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া জাহাঙ্গীর আলম শান্তকে সংবর্ধনা দিলেন তারেক রহমান

শিক্ষা | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন

banglahour


মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে সংবর্ধনা ও উপহার প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় তারেক রহমান জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে এই সাফল্য অর্জন দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে শান্ত একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপহার প্রদানকালে তারেক রহমান শান্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করে জাহাঙ্গীর আলম শান্ত।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯