ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬-এর দ্বিতীয় ভর্তি মেলা শুরু

শিক্ষা | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

banglahour

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-তে স্প্রিং ২০২৬ সেশনের তিন দিনব্যাপী দ্বিতীয় ভর্তি মেলা শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির জন্য এই মেলা চলবে আগামী বুধবার (২১ জানুয়ারি ২০২৬) পর্যন্ত।

ভর্তি মেলার প্রথম দিনে নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন।

এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আল-আমিন, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশে-বিদেশে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি কর্মসংস্থানমুখী ও আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রোগ্রাম চালুর উদ্যোগের কথা তুলে ধরেন এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, Edu Ranking of Ranking ২০২৫ অনুযায়ী সিলেট বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি চতুর্থ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তিনি জানান, মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে এই ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।

সকাল সাড়ে ১০টা থেকে শেখঘাট ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বিভাগের শিক্ষকরা আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিভাগভিত্তিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স পর্যায়ে বিএসসি ইন সিএসই (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, ইংরেজি ও এলএলবি এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) কোর্সে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ এবং টিউশন ফিতে ফলাফলের ভিত্তিতে ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯