ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনে দুপুরে ডাচবাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

অর্থনীতি | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(৩ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঢাকার উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ব্যাংক ডাচ বাংলার গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তুরাগ থানার ডিউটি অফিসার এসআই শেখ জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। 
গাড়িটি বুথের এটিএম মেশিনে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি), ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম