ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইলাইগঞ্জে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষা | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৭ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৫:২৫ অপরাহ্ন

banglahour

দক্ষিণ সুরমা উপজেলার ইলাইগঞ্জে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বক্তব্যে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র পরীক্ষার ফলাফল শিক্ষার একমাত্র মানদণ্ড হতে পারে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি ও টেকনিক্যাল শিক্ষা পাঠ্যক্রমে সংযুক্ত করা জরুরি। তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার উপর জোর দেন, যাতে পড়ালেখা শেষ করেও কেউ বেকার না থাকে। বর্তমান বাস্তবতায় কেবল সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যায় না—তাই দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মিম্বর আলী, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম