ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনকারীদের ওপর প্রশাসনের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ইশরাক হোসেনের

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫৬ অপরাহ্ন

banglahour


জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, বিএনপি সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায়। ঢাকায় সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও কিছু ক্ষেত্রে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি নির্বাচন কমিশনের কাছে দুটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তন এবং তার নির্বাচনী এলাকা ঢাকা-৬ এর কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্টাম্প ও লাঠি পাওয়া যাওয়ার অভিযোগে ওই কেন্দ্র স্থানান্তর।

ইশরাক হোসেন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯