ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আসন্ন নির্বাচনে ৬ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ইওএস

অনুসন্ধান | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৯:১০ অপরাহ্ন

banglahour

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জোট ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)। সংগঠনটির দাবি, সারা দেশের মোট ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৯৯৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩টি বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিবেশ ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকশন অবজার্ভার সোসাইটির সভাপতি ইকবাল হোসেন হীরা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমীনসহ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ইওএস নেতারা জানান, ভোটকেন্দ্রগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থার পেছনে স্থানীয় রাজনৈতিক উত্তেজনা, প্রভাবশালী মহলের আধিপত্য, প্রশাসনিক দুর্বলতা এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

তারা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচন কমিশনের কার্যকর নজরদারির আহ্বান জানান।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯