আনন্দমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে সকালে রাষ্ট্রদূত খন্দকার তালহা জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্টিত হয়।
দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রদত্ত বাণী পাঠ করা হয়।
দুতাবাসের হ্যাড অফ চ্যান্সারী ওয়ালিদ বিন কাশেম এর পরিচালনায় ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এসময় ফ্রান্স বিএনপি,র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আরো বক্তব্য রাখেন
ফ্রান্স বিএনপি, র সাবেক সাধারন সম্পাদক এম এ তাহের, বাংলাদেশ নাগরিক পরিষদ সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপি সাবেক য়ুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাবেক সহসভাপতি এম এ রশিদ পাটোয়ারী, এইচ এম রহীম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,বাংলাদেশ নাগরিক পরিষদ এর সদস্য ওয়াদুদ তানভির।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
