ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বকাপে প্রিয় দল হেরে গেলে যা করবেন

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(১৩ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৭ অপরাহ্ন

banglahour

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্যায়ের খেলা শেষে ইতোমধ্যে নক আউট পর্ব শুরু হয়ে গেছে। নক আউট পর্বে অনেকের পছন্দের দল ভালো  ফুটবল খেলেও বিভিন্ন কারনে হেরে যাচ্ছে। এর প্রভাব পড়ছে হেরে যাওয়া ফুটবল দলের ভক্ত সমর্থকদের উপর।  মনে রাখবেন ফুটবলে জয়-পরাজয় থাকবেই। আজ আপনার পছন্দের দল হেরেছে, আগামীকাল তারাই আবার জিততে পারে। একটি ম্যাচের ফলাফল যেন আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে না পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে প্রিয় দলের হেরে যাওয়ায় অনেক সমর্থকের মন ভেঙে যায়। কেউ হতাশ হয়ে পড়েন, কেউ আবার সারাদিন ম্যাচ নিয়েই ভাবতে থাকেন। এতে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তবে এই হতাশা থেক বেরিয়ে আসার জন্য কয়েকটি কাজ করা যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক প্রিয় দল হেরে গেলে মন ভালো করার কয়েকটি কার্যকর উপায়।

নিজেকে কিছুটা সময় দিনঃ প্রিয় দল হারার পর মন খারাপ হওয়া একেবারেই স্বাভাবিক। তাই নিজের অনুভূতিকে চাপা না দিয়ে নিজেকে কিছুটা সময় দিন। মনে রাখবেন কয়েক ঘণ্টা বা একদিনের মন খারাপ কোনো অস্বাভাবিক বিষয় নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকুনঃ প্রিয় দল হারার পর ট্রল, মিম ও খোঁচামূলক পোস্ট হতাশা আপনার হতাশা আরও বাড়িয়ে দিতে পারে। তাই কিছু সময় সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন। এ সময় পরিবার, বই কিংবা গানের সঙ্গে সময় কাটান।

বন্ধুদের সঙ্গে আড্ডা দিনঃ আপনার বন্ধুরা একই দলের সমর্থক হলে তাদের সঙ্গে হতাশা ভাগ করে নিন। আর প্রতিপক্ষের সমর্থক বন্ধুদের ট্রলকে ব্যক্তিগতভাবে না নিয়ে খেলাধুলার অংশ হিসেবেই দেখার চেষ্টা করুন।

ম্যাচের ইতিবাচক দিকগুলো মনে করুনঃ শুধু হার নয়, দলের ভালো মুহূর্তগুলোও মাঝেমধ্যে স্মরণ করুন। যেমন- তাদের ভালো আক্রমণ, দুর্দান্ত সেভ কিংবা শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা। এসব কিছু ফুটবলের গুরুত্বপূর্ণ অংশ।

প্রিয় কাজে মনোনিবেশ করুনঃ অন্য কোনো প্রিয় কাজে মন দিন। এই যেমন সিনেমা দেখা, বই পড়া, রান্না করা কিংবা কোথাও ঘুরতে বের হওয়ার মতো কাজ আপনাকে দ্রুত হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

নতুন করে সপ্ন দেখুনঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, নতুন করে স্বপ্ন দেখা। একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, হারের সময়ও দলের পাশে থাকেন। তাই সপ্ন দেখবেন সামনে নতুন টুর্নামেন্ট রয়েছে, নতুন ম্যাচ আপনার প্রিয় দলের জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে।

তাই প্রিয় দল হেরে গেলেও আশা হারাবেন না। কারণ ফুটবল শেখায় হারের পরও আবার ঘুরে দাঁড়াতে হয়।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯