ঢাকা, ২ আগস্ট ২০২৬, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

'আপনারা কি আমাকে বিয়ে দিতে চান ? না কি চাননা ? ভক্তদের প্রশ্ন ছুড়লেন পরীমনি

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(২ দিন আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গতকাল বুধবার রাতে গুলশান শুটিংক্লাবে এক স্টাইলিশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় নিজের জীবন, বিতর্ক, গ্রেফতার ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন -“আপনারা আমাকে বিয়ে দিতে চান, না কি চান না ?” তাঁর প্রশ্নে সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরী মজা করে আবারও বলেন, ‘হ্যাঁ নাকি না ?’

পরে তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি, জানেন আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দিই, সেখানেও গালি খাই। কিন্তু আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এটা কোন আনন্দ আমি জানি না।’

পরে এক সাংবাদিক বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের প্রসঙ্গে প্রশ্ন করেন, হারের পর কী করেছেন? তখন পরী স্বভাবসুলভ মজা করে উত্তর দেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করবো।

এদিকে গতকাল সংবাদ সম্মেলনে এক সাংবাদিক গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্ন করলে পরী বলেন, ‘জেল থেকে আসার পর এ বিষয়ে আমি একবারও কথা বলিনি। আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন ব্লাস্ট করে। আপনি যতই চাপা দিয়ে রাখেন, কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসে। যেমন কোনো অপরাধই নিখুঁত নয়, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিয়ের ঘোষণা শেষ পর্যন্ত বাস্তবে রূপ না নিলেও, পরীমনির সেই মজার মন্তব্য এখনো ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আলোচনায়। আর এবার সাংবাদিকদের সামনেই বিয়ে নিয়ে তার প্রশ্ন সেই আলোচনায় যোগ করেছে আরও এক নতুন মাত্রা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯