ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার রূপসায় বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেন ( ৪৩) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে দূবৃত্তরা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১০ ঘন্টা আগে) ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫১ অপরাহ্ন

banglahour


খুলনায় রূপসার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেন ( ৪৩) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে  দূবৃত্তরা। পুলিশ  ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , গতকাল  বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি স্বল্পবাহিরদিয়া এলাকায় অবস্থিত হীরকের দোকানে বসে স্থানীয় লোকদের সাথে কথা বলছিলেন। এ সময় আকস্মিকভাবে এক যুবক দুর্বৃত্ত এসে তার  মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন । দুর্বৃত্তরা পালিয়ে  গেলে  স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । জাকির হোসেনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপিস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  নিহত জাকির হোসেন উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।  

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুম খান জানান , ঘটনার খবর পেয়ে আমরা দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করছি এবং কি কারনে এ হত্যাকাণ্ড হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম