ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৩:৪৬ পূর্বাহ্ন

banglahour

 

 

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " বাংলা আওয়ার " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ১৪ জন মাদকসেবী এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২ জন আসামি রয়েছেন।

গ্রেপ্তার ২ ছিনতাইকারী
পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন—কক্সবাজার সদর থানার বার্মিজ মার্কেট, বইল্যাপাড়ার বাসিন্দা জাফর আলমের ছেলে তানজিব হাসান বাপ্পি (৩০) এবং রামু উপজেলার রশিদনগর ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মাবুদের ছেলে মো. আল আমিন (২২)।

কক্সবাজার  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, দেওয়া তথ্যমতে, তানজিব হাসান বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও মালামাল গ্রহণসংক্রান্ত একটি মামলা এবং হত্যা-সংক্রান্ত একটি মামলা রয়েছে। মামলা দুটি যথাক্রমে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এবং ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৪ জন
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নাসির উদ্দিন (৩৫), মো. মজিবুল হক (২৭), আবু তালেব (২৫), মো. নাসির (২৪), গিয়াস উদ্দিন (২০), মোশারফ হোসেন জয় (৩৫), আবদুল হাকিম (২২), আবুল হাশেম (৪৫), মো. জাহাঙ্গীর আলম (২৬), রায়হান সিকদার (১৯), সাকিব (২০), ওমর ফারুক প্রকাশ বাবু (১৯), তৌহিদুল ইসলাম (২৩) এবং মো. শিহাব (১৮)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের মহেশখালী, চকরিয়া ও উখিয়া উপজেলার বাসিন্দা। অন্যরা কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
এ ছাড়া আদালতের পরোয়ানামূলে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার মো. মনসুর আলমের ছেলে মো. রেজাউল করিম এবং বাহারছড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে মোহাম্মদ রফিক আহমদ।

পুলিশের দাবি, অপরাধ দমন, ছিনতাই প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম