দেশের ক্ষুদ্রঋণ খাতের উন্নয়ন, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) কার্যক্রম আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দেশের ক্ষুদ্রঋণ খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং এ খাতের সুশাসন ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় ক্ষুদ্রঋণ খাতের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির দায়িত্ব ও কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে নীতিগত আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়টিও এ ধরনের আলোচনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়।
উক্ত নীতিনির্ধারণী সভায় উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান।
সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠক দেশের ক্ষুদ্রঋণ খাতের উন্নয়ন, নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় ক্ষুদ্রঋণ খাতের অবদান আরও শক্তিশালী করতে এ ধরনের নীতিনির্ধারণী আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
