ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি পেয়ে এসআই হলেন মোঃ আতিক উল্ল্যাহ, পরিয়ে দেওয়া হলো র‍্যাংক ব্যাজ

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৩:৪৮ পূর্বাহ্ন

banglahour

 

রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের এক সদস্য বিভাগীয় পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আতিক উল্ল্যাহকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এ র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতির মাধ্যমে মোঃ আতিক উল্ল্যাহ এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তাঁর পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করে নতুন দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি নতুন পদমর্যাদার মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের এ অর্জন তাঁর কর্মজীবনে নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম