ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি-১৫

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৩:৫০ পূর্বাহ্ন

banglahour

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আত্মপ্রকাশের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অপরাধের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হত্যা, সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায়, ১২ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে এসআরবি-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি নবাব চৌধুরী (৩৭) ও মো. আরাফাতকে (২৭) গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

গ্রেফতারকৃত নবাব চৌধুরী (৩৭) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১ নম্বর চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে। অপর আসামি মো. আরাফাত (২৭) একই এলাকার খোরশেদুল আলমের ছেলে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধ দমন, হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা, মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে এসআরবি-১৫-এর এমন তৎপরতা অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম