ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উখিয়ায় থানা পুলিশ, বিজিবি ও এসআরবি-১৫-এর যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(৬ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৩:৪৯ পূর্বাহ্ন

banglahour

 

কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ ও গোলাবারুদসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ এবং এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এ অভিযানকে উখিয়া উপজেলায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ওসি মো. আতিকুর রহমান বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

জননিরাপত্তা নিশ্চিত করতে উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সমন্বিত অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম