ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার মত আজব সরকার নেই- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ জুন ২০২৩, মঙ্গলবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে উচ্চ আদালত। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার মত আজব সরকার আর কোথাও নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে মন কলা খাচ্ছে। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছে। এ দুঃস্বপ্ন দেখে লাভ নেই।

মানুষ পোড়াবে, দেশে বিশৃঙ্খলা করবে এমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রয়োজন নেই। বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

বিএনপির নেতারা বলছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সময় শেষ এমন মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সময়টা শেষটা কবে হবে। গত চৌদ্দ বছর ধরেই একই কথা বলছে বিএনপি। আওয়ামী লীগ প্রস্তুত বিএনপিকে সময় দেয়ার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, লোড শেডিং একেবারেই বন্ধ হবে। নিত্য পণ্যের দাম ও সংকট ও কমে যাবে। শেখ হাসিনা দেশের মানুষের কথা ভাবে। যা অন্য কেউ ভাবে না। জ্বালানি সমস্যা সমাধানেও শেখ হাসিনা বিভিন্ন দেশে গিয়েছেন। শেখ হাসিনার অর্জনে মানুষ খুশি হলে বিএনপির মন খারাপ হয়। বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে ব্যার্থ হয়েছে বিএনপি।

তিনি আরো বলেন, যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিবে তাদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নীতি প্রয়োগ হবে।দুই সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণ বিএনপি হতাশাগ্রস্থ তারা দুঃস্বপ্ন দেখেছিলো সাধারণ মানুষও ভোট বর্জন করবে।

আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না। বিএনপি একটি দল যারা আইন বিচার কিছুই মানে না।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম