ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হলিউডে খলনায়িকার চরিত্রে আলিয়া

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ বছর আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ১:৫৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: ১১ বছর আগে কর্ণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক অভিনেত্রী আলিয়া ভাটের। তারপর গত এক দশক ধরে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন এই অভিনেত্রী। নিজের অভিনয় গুণে  ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো ছবির পাশাপাশি ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’র মতো ছবিতে পেয়েছেন দারুণ প্রশংসা। বলিউডে নিজের মাটি শক্ত করে এ বার হলিউডে পাড়ি দিয়েছেন আলিয়া। এ খবর সবারই জানা। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম ঝলক।

ট্রেলার প্রকাশ পেয়েছে, তা দেখে বুঝা যাচ্ছে হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। ছবির ট্রেলারে খুব একটা বেশি সময় পাননি আলিয়া। তবে, ওই কয়েক মুহূর্তেই আলিয়ার চোখেমুখে দেখা গিয়েছে ক্রূর হাসির ঝলক। তবে ট্রেলারে এত কম সময় আলিয়াকে দেখতে পেয়ে বেশ অসন্তুষ্ট তার অনুরাগীরা। ট্রেলার দেখে তাদের প্রশ্ন, ছবিতে কি আদৌ গুরুত্ব পাবেন আলিয়া?

আগামী ১১ অগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। সম্প্রতি ব্রাজিলে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবির বাকি তারকাদের সঙ্গে সেখানে আলিয়াও উপস্থিত ছিলেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯