ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান নির্বাচন কমিশনার অথর্ব - যৌথ সভায় নেতৃবৃন্দ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৩:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা: অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ২০ অক্টোবর ২৩ইং শুক্রবার, বাদ জুম'আ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র যুব সমাবেশ’ অনুষ্ঠিত হবে।  

এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সমাবেশের উদ্বোধন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, শরিফুল ইসলাম রিয়াদ। 

সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। আয়োজনে থাকবেন ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন। ছাত্র-যুব সমাবেশ সফলে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ছাত্র ও যুব আন্দোলন। স্মরণকালের বৃহত্তর সমাবেশে রূপ নেবে ছাত্র-যুব সমাবেশ।

উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে দলের আমীর এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্র-যুব সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। 

এদিকে মঙ্গলবার বিকেলে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন-এর এক যৌথ সভায় যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ ইউসুফ মানসুরসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ছাত্র-যুব সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় বলা হয়, সরকার টালবাহানা করে পার পাবে না। পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম