ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডা. মুরাদের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর, সংঘর্ষে আহত ৮

রাজনীতি | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৩ অপরাহ্ন

banglahour

জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে আহত হয়েছেন আটজন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাড়িয়াপাড়া এলাকায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় পাশে থাকা ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আটজন আহত হন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম