ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতা-কর্মীরা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে তাণ্ডবের ঘটনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল পুলিশ। এই দুই মাসের অধিক সময় তারা কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং কেউ আশপাশে ভিড়লেও তাদের আটক করে নিয়ে গেছে। 

পুলিশ এই কার্যালয়ের চাবি নিয়ে যায়। কত নাটক করেছে। তারপরে গেট বন্ধ করে দিয়ে চলে যায়। আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদের চাবি দেওয়া হয়নি।

পুলিশ চাবি না দেওয়াতে তালা ভেঙে আমরা ঢুকেছি- তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের বিষয়ে বৃহস্পতিবার এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালা ভাঙার বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সেই দিনের তাণ্ডবের পর আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে তালা লাগিয়ে পুলিশ চাবি নিয়ে যায়। এরপর কত নাটক ওরা করেছে। আমরা পুলিশের কাছে চাবি চেয়েছিলাম। সেটা তারা দেয়নি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম