ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ- রিজভী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ নভেম্বর ২০২২, শনিবার, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগ ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত ১৭৩ দিন এবং ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ১৩০ দিন হরতাল-অবরোধের নামে সন্ত্রাস নৈরাজ্য নাশকতা করেছে। এই আওয়ামী লীগ অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে।

শুক্রবার (১১ নভেম্বর ২২)নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, মানুষের জীবন নিয়ে অপরাজনীতি করে আওয়ামী লীগ, বিএনপি করে না। এই আওয়ামী লীগ অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আর এখনও বিএনপি আন্দোলন করলে তারা সাধারন মানুষের উপর নির্যাতন করে দায় চাপায় বিএনপি'র উপর।

বিএনপি'র উপর দায় ও আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোন লাভ হবে না। কারন বাংলাদেশের মানুষ এত বোকা নেই যে, তারা অপপ্রচার করবে আর মানুষ তা বিশ্বাস করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম