ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির মুখে মানবতার কথা ‘ভূতের মুখে রাম রাম'-নানক

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০১ অপরাহ্ন

banglahour

ঢাকা:  বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই তো সেদিনেও তারা আন্দোলনের নামে বাসের ভিতর যাত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারাই বলছেন মানবতার কথা, এটি মনে হয় ভূতের মুখে রাম নাম। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনসহ মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির পক্ষ থেকে পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে একথা বলেন। 

জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ১১টি উপ-কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক ও মির্জা আজমকে সদস্য সচিব করে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির গঠন করা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর মহিলা আওয়ামী লীগ এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ সহযোগী সংগঠনের অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম