ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবার বিজয় অর্জন ছাড়া বিকল্প নেই- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ নভেম্বর ২০২২, বুধবার, ৪:২৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি নেতা-কর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করে, আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই।

বুধবার ( ১৬ নভেম্বর ২০২২) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাওলানা ভাসানী। রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি। বিএনপির লক্ষ্যে পৌঁছাতে কারোর সাথে আপস করবে না।

বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, বহু মানুষ খুন করেছো, ৬০০ মানুষ গুম করে দিয়েছো। রোখা যায়নি, আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে মানুষ। আর এর মধ্য দিয়েই এ সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের বাংলাদেশ তৈরি হবে।

আয়োজিত আলোচনা  সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলুসহ আরো অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম