ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৬ মে ২০২৪, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

banglahour

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৫ মে) দুপুরে কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী এমপি নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

কমিটির সদস্য প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, ডা. আফরোজা আক্তার লাকি, সরদার মাহামুদ হাসান রুবেল, কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯