ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহীদ ডাঃ মিলনের সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১:৩৫ অপরাহ্ন

banglahour

শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন।

ঢাকা: আজ ২৭ নভেম্বর ঐতিহাসিক শহীদ ডাঃ মিলন দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে আজ রবিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টিএসসি চত্বরে শহীদ ডাঃ মিলনের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অপর্ন করেন। 

এসময় কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডাঃ শামসুল আলম খান মিলন। তাঁর রক্ত দানের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় এবং ছাত্র গণ -অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম