ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দর্শক টানতে এক নতুন ও বিচিত্র উদ্যোগ নিয়েছে আইনক্স।

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:০২ অপরাহ্ন

banglahour


কিছুদিন আগে বাংলাদেশে একটি সিনেমা হলে টিকিটের সঙ্গে বিনা মূল্যে বিরিয়ানি দেওয়ার ঘটনার ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলও হয়েছে যথেষ্ট। বলিউডও যেন কম যায় না! অক্ষয় কুমারের ‘সরফিরা’ ছবির ক্ষেত্রে অনেকটা এমনই ঘটেছে। এই ছবিকে পুরোপুরি ভরাডুবির হাত থেকে রক্ষা করতে খ্যাতনামা মাল্টিপ্লেক্স চেন আইনক্স এক নতুন প্রস্তাব নিয়ে এসেছে। এই ছবির টিকিটের সঙ্গে এক কাপ চা আর দুটি শিঙাড়া বিনা মূল্যে দেওয়া হবে সিনেমাপ্রেমীদের। দর্শক টানতে এক নতুন ও বিচিত্র উদ্যোগ নিয়েছে আইনক্স।
একের পর এক ফ্লপ ছবির ধাক্কা সামলাতে হচ্ছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সরফিরা’। অক্ষয়ের ক্যারিয়ারের ১৫০তম ছবি এটি। সুধা কোংগারা পরিচালিত ছবিটি তামিল ‘সোরারাই পোট্রু’-র হিন্দি রিমেক। তামিল এই ছবির পরিচালকও ছিলেন সুধা কোংগারা। তবে ‘সরফিরা’ সুধার প্রথম পরিচালিত হিন্দি ছবি। ‘সোরারাই পোট্রু’ বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। 

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম