ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঐশ্বরিয়া- অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন অভিষেক

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ১১:৩৮ পূর্বাহ্ন

banglahour

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে জল্পনার অন্ত নেই। গত কয়েক মাস ধরে এক নাগাড়ে গুঞ্জন শোনা যাচ্ছে, ১৭ বছরের দাম্পত্যে নাকি ছেদ পড়তে চলেছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় সেই জল্পনা আরও ঘনীভূত হয়। সম্প্রতি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক দিয়ে সেই জল্পনা কয়েক গুণ উস্কে দিয়েছিলেন জুনিয়র বচ্চন। এ বার তাতে জল ঢাললেন নিজেই।

সম্প্রতি নতুন একটি গাড়ি কেনেন অভিষেক। বুধবার সেই গাড়িতেই চেপেই মুাম্বইয়ে ভাগ্নে অগস্ত্য নন্দা ও তার বান্ধবী সুহানা খানকে নিয়ে সন্ধ্যার দিকে ভ্রমণে বের হন। সেখানে অগস্ত্য-সুহানা যেমন নজর কাড়েন আলোকচিত্রদের। তেমনই নজরে পড়ে অভিষেকের গাড়ির নম্বর প্লেট। তাতেই যেন পরিষ্কার হয়ে গেল সবটা। এই গাড়ির সঙ্গেই যোগ রয়েছে ঐশ্বরিয়ার। তাতেই বিবাহবিচ্ছেদের জল্পনায় পানি ঢেলেছেন অভিনেতা, এমনই মনে করছেন অনেকে। অভিষেকের নতুন গাড়ির নম্বর প্লেটে যে চারটি নম্বর জ্বলজ্বল করছে তা হল ৫০৫০। এটি ঐশ্বরিয়ার প্রিয় সংখ্যা।

ঐশ্বরিয়ার একটি সাদা রঙের মার্সেডিজ গাড়ি ছিল। তার নম্বর প্লেটেও এই চারটি সংখ্যাই ছিল। সম্প্রতি গাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী। এ বার নিজের নতুন গাড়ি কিনতেই স্ত্রীকে চমকে দিলেন অভিষেক। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার দূরত্ব নয় বরং তারা সুখেই রয়েছেন।

অতীতে ঐশ্বরিয়ার সাদা রঙের একটি ‘মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস’ মডেলের গাড়ি ছিল। সম্প্রতি সেটি বিক্রি হয়ে গিয়েছে। এ গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা ছিল ৫০৫০। অভিষেক নতুন গাড়িতে সেই সংখ্যা নিয়েই স্ত্রীকে চমকে দিলেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম