ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হার মানতে জানেন না অক্ষয় কুমার

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন

banglahour

বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ তিনি। হার মানতে জানেন না এই বলিউড সুপারস্টার। একের পর এক ফ্লপ ছবির ধাক্কায়ও মনোবল হারাননি অক্ষয় কুমার। সম্প্রতি এ নিয়ে কথা বললেন তিনি।
অক্ষয় কুমার অভিনীত সেলফি, মিশন রানীগঞ্জ, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, সরফিরার মতো ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে। এর আগেও এ রকম দুর্দিন দেখেছেন তিনি। কিন্তু দুঃসময়ের কাছে মাথা নোয়াননি অক্ষয়। আবার ঘুরে দাঁড়িয়ে মূল স্রোতে ফিরেছেন। আর ঝুড়ি ভরা হিট ছবি উপহার দিয়েছেন এই বলিউড তারকা। সম্প্রতি খেল খেল মেঁ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে মিস্টার খিলাড়ির গলায় সেই হার না–মানার কথা শোনা গেল।
ফ্লপ ছবির প্রসঙ্গ উঠতেই অক্ষয় কুমার বলেন, ‘আমি একটা কথা আপনাদের বলতে চাই, দীর্ঘ সময় ধরে আমার সব ছবি ফ্লপ হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রি থেকে কিছু মানুষ এমন সব মেসেজ করছেন, মনে হচ্ছে আমি মরে গেছি। আর আমাকে শ্রদ্ধার্ঘ্য বার্তা পাঠানো হয়েছে। আরে আমি মরে যাইনি। চিন্তা কোরো না, আমি আবার ফিরে আসব। আর যা হয় তা ভালোর জন্যই হয়।’

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম