ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছেলের জন্মদিনে নানাভাইকে মিস করছেন পরী

বিনোদন | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ৩:৪৫ অপরাহ্ন

banglahour

ঢালিউডের সাবেক তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ছেলে রাজ্যর জন্মদিন আজ। যদিও বিচ্ছেদের পর ছেলেকে পুণ্য নামেই ডাকেন অভিনেত্রী। পরীমণি মাঝে-মধ্যেই নিজের পাশাপাশি ছেলের ভিডিও কিংবা ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ভিডিওটির ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভীষণ। 

হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে, দোয়া করবেন।’

পরীর পোস্ট করা এই ভিডিওতে সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা সবাই নানা ধরনের মন্তব্য করেছেন। চিত্রনায়িকা তানিন সুবহা লিখেছেন, হ্যাপি বার্থ ডে বাবা। অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেছেন, শুভ জন্মদিন।

এছাড়া একজন লিখেছেন, শুভ জন্মদিন পরীর পূন্য। দীর্ঘজীবী হও, মানুষের মতো মানুষ হও। এই পৃথিবীতে আলোর বাহক হও। অনেক অনেক দোয়া রইলো মিষ্টি বাচ্চা।

মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। 

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম