আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের মন্তব্য নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার তৈরি হয়েছে। এমনকি তার পদত্যাগের দাবিও করেছে কয়েকটি দল।
এবার স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে তার পদত্যাগ দাবি করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি।
যেখানে ‘পদত্যাগ চাই’ শিরোনামে চমক লেখেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার দুটি মন্তব্য- ১ম মন্তব্য: ‘আওয়ামী লীগকে বলবো, আপনারা দল গোছনোর কাজ শুরু করুন। তবে কোনো বিশৃঙ্খলা করবেন না’। ২য় মন্তব্য- ‘এতো তাড়াতাড়ি মানুষ সবকিছু ভুলবে না। কিছুদিন অপেক্ষা করুন, সব ভুলে যাবে’।
দুইটি মন্তব্য তুলে ধরে অভিনেত্রী লেখেন, কি ভয়ংকর কথা! ভাবা যায়! এতো রক্তের উপর দাঁড়িয়ে উনি আওয়ামী লীগকে বলছেন, অপেক্ষা করেন, মানুষ ভুলে যাবে। উনি আমাদেরকে কি ভোলাতে চাচ্ছেন?
এরপর সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে চমক লেখেন, এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতকে হঠান। সে নিজেই প্রতিবিপ্লবী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
