ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আরজি করকাণ্ডে মমতার উপর ক্ষুব্ধতা প্রকাশ করেন হেমা মালিনী

বিনোদন | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন

banglahour

আরজি করকাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, বাংলায় যা হচ্ছে, ভালো হচ্ছে না। বিজেপিকর্মীরাই শুধু প্রতিবাদ করছেন, আপনার মুখে কোনো কথা নেই।

এ ঘটনায় গণবিক্ষোভের আবহ গোটা বাংলাজুড়ে চলছে। ১৪ আগস্টের পর থেকে প্রতিবাদ মিছিল চলছে দেশজুড়ে। কোনো মিছিলে রাজনৈতিক রঙ লাগছে, আবার কোথাও রয়েছে নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সবার দাবি একটাই— ‘বিচার চাই’।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরজি করকাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনী। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এ অভিনেত্রী বলেন, ‘বাংলায় যা হচ্ছে, ভালো হচ্ছে না। বিজেপি কর্মীরাই শুধু প্রতিবাদ করছেন। আপনার কোনো সাড়াশব্দ নেই।

নারীদের ওপর যে হিংসার ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলেও মনে হেমা মালিনী। তিনি বলেন, আমি মমতাজিকে অনুরোধ করব, যেটা সঠিক, সেটি করুন। আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত।

এদিকে এ ঘটনার প্রতিবাদ শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সারা দেশজুড়ে চলছে। পিছিয়ে নেই বলিউড তারকারাও— অভিনেত্রী আলিয়া ভাট, কারিনা কাপুর খান, সামান্থা রুখ প্রভুরা সরব হয়েছিলেন ৩১ বছরের এ তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে। কলকাতার এ ঘটনা শুনে অবাক হয়েছেন অভিনেত্রী শাবানা আজমিও। তিনি পুনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জানান ধর্ষণ থেকে মুক্তির উপায়। অভিনেত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা ভয়ঙ্কর। আমি বিরক্ত এটা দেখে, এখনো এ ঘটনা ঘটে চলেছে সমাজে। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর জাস্টিস বর্মা কমিটির রায়ের পরও এগুলো ঘটছে ভেবেই বিরক্ত।’ 

এই অস্থির সময় কীভাবে মুক্তি পাবে ধর্ষণ থেকে, সেই প্রসঙ্গে শাবানা বলেন, ‘প্রথমত নারীদের পণ্য রূপে ব্যবহার করা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে, তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম