ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘টেকব্যাক বাংলাদেশ’ দিয়ে বিএনপি কী বোঝাতে চাচ্ছে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ২:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: টেকব্যাক বাংলাদেশ’ দিয়ে বিএনপি কী বোঝাতে চাচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, একটা স্লোগানের ওপরে আমাদের সমালোচনা করা হচ্ছে। আমরা বলেছি যে, টেকব্যাক বাংলাদেশ। আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, টেকব্যাক বাংলাদেশ হলো সেই বাংলাদেশ, যে বাংলাদেশে সুষ্ঠুভাবে গণতন্ত্রের চর্চা হবে। মানুষ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যে বাংলাদেশে অর্থনৈতিক সুবিচার হবে। বিচারব্যবস্থাকে এখানে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে। আমাদের প্রশাসনকে নিরপেক্ষ করা হবে। সেই কমিটমেন্ট মুক্তিযুদ্ধের মধ্যে ছিল।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ডাক্তার এ জেড এম জাহিদ হাসান প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯