ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিগ বস থেকে সালমান খানের পারিশ্রমিক ২৫০ কোটি

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ অক্টোবর ২০২৪, বুধবার, ৪:৫৯ অপরাহ্ন

banglahour

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। গত ১৫ বছর ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বলিউডের সুপারস্টার সালমান খান।  দীর্ঘদিন থেকে এই শোটি সঞ্চালনা করার মধ্য দিয়ে বিগ বসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন জনপ্রিয় এই অভিনেতা।

যে কারণে বিগ বস মানেই ভক্তদের কাছে সালমান খান! বিস বস সঞ্চালনার জন্য তার জায়গায় দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না।  দর্শক জনপ্রিয়তার কথা মাথা রেখে অভিনেতাকে বাড়তি পারিশ্রমিক দিয়ে হলেও রাখতে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে।

গত ৬ অক্টোবর থেকে নতুন রূপে নতুন সিজন শুরু হয়েছে বিগ বস ১৮ এর। অতীতের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সালমান খান। জনপ্রিয় এই শোটি সঞ্চালনার জন্য মাসে ৬০ কোটি পারিশ্রমিক নেবেন অভিনেতা।

তিনি গত বছরের তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নেবেন। এবার তিনি আলাদা আলাদা এপিসোডের জন্য পারিশ্রমিক নেবেন না।  সকল এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে চুক্তি হিসেবে নেবেন।  আর সেই হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ৬০ কোটি নেবেন। 

গত সিজনের মতো এ বছরও যদি বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে তাহলে এই সিজন থেকে সালমান খান পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫০ কোটি টাকা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম